ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সাভারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার, ওসিসিতে চিকিৎসা চলছে

জেটিভি নিউজ বাংলা

২২ মে ২০২৬ ইং| সময়: রাত ১২:০৭ মিনিট।

ঢাকার সাভারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম শাহজাহান। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার বনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় সাপোর্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। জানা যায়, অভিযুক্ত শাহজাহান ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকার বাসিন্দা হলেও তিনি সাভারের বনগ্রাম এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন এবং সেখানেই অবস্থান করতেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ওসিসিতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সাভারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার, ওসিসিতে চিকিৎসা চলছে

আপডেট সময় ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬