ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জনশক্তি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে গুরুত্ব পাচ্ছে আলোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জনশক্তি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে গুরুত্ব পাচ্ছে আলোচনা

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৮ মে ২০২৬ ইং, সময় : ০৭:৩২ এএম। রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রবিবার (১৭ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন। দু’দিনের সরকারি সফরে রোববার ঢাকায় পৌঁছান কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূলত জনশক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই তার এই বাংলাদেশ সফর। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশের অন্যান্য উচ্চপদস্থ নেতা ও কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। আগামীকাল সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি যৌথ কমিটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে শ্রম, জনশক্তি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০৩০ সালের ‘জাতীয় ভিশন’ বাস্তবায়নের লক্ষ্যে কাতারের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর চাহিদা রয়েছে। এ কারণে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশটি। যৌথ কমিটির বৈঠকে এ বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি ভিসা ইস্যু এবং বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া কর্মীদের বিষয়ও আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে। বৈঠক শেষে বাংলাদেশ ও কাতারের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জনশক্তি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে গুরুত্ব পাচ্ছে আলোচনা

আপডেট সময় ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬