ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ওমানে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ওমানে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৪ মে ২০২৬ ইং,সময় : রাত ১০:০৭ মিনিট। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। একসঙ্গে চার সন্তানের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তবে অসুস্থ বৃদ্ধা মাকে এখনো তার চার ছেলের মৃত্যুর সংবাদ জানানো হয়নি। নিহত চারজন হলেন— মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, চার ছেলের মৃত্যুর খবর এখনো তাদের মাকে জানানো হয়নি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। একসঙ্গে চার সন্তানের মৃত্যুর খবর শুনলে তিনি বড় ধরনের ধাক্কা সামলাতে পারবেন না— এ কারণেই বিষয়টি গোপন রাখা হয়েছে। স্বজনরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকেলে ওমানের আল মিলিদ্দা আল মোছানা, স্টেট অব আল বাতিনাহ এলাকায় একটি পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের ছোট ভাই মো. এনাম বলেন, চার ভাই ওমানে থাকতেন। এর মধ্যে দুজন একসঙ্গে এবং বাকি দুজন পৃথক স্থানে বসবাস করতেন। বড় দুই ভাই সিরাজ ও শহিদের আগামী শুক্রবার (১৫ মে) দেশে ফেরার কথা ছিল। দেশে ফিরে বিয়ে করার পরিকল্পনা ছিল তাদের। এজন্য কনে দেখাসহ প্রস্তুতিও চলছিল। তারা রাশেদ ও শাহেদকে সঙ্গে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে বের হন। পথে একটি রেস্টুরেন্টে খাবার গ্রহণ করেন। খাবারে বিষক্রিয়া কিংবা গাড়ির এসি বিস্ফোরণ— কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দেশের পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, সিরাজ ও শহিদের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিয়ের আয়োজন নিয়েও ব্যস্ত ছিল পরিবার। হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। পারিবারিক সূত্র জানায়, নিহতদের মধ্যে বড় ভাই মো. রাশেদ বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য ভাই শাহেদ সম্প্রতি বিয়ে করে প্রবাসে গিয়েছিলেন। সিরাজ ও শহিদ নতুন জীবনের স্বপ্ন নিয়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। সেই স্বপ্ন এখন শোক ও কান্নায় পরিণত হয়েছে পুরো পরিবারে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ওমানে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া

আপডেট সময় ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬