ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

উত্তরাপূর্ব ও গাজীপুরে ডিবির অভিযান, ৩৪ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৪ মে ২০২৬ ইং,সময় ০৩:১৩ মিনিট রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে) উত্তরাপূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং তা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন গাজীপুর মহানগরের বাসন থানার এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, একটি রোল সোনালি রঙের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপসংবলিত সাদা কাগজ, ১০০টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অপর পাশে সাদা, দুই লিটারের দুটি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুটি ডাইস উদ্ধার করা হয়। ডিসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপনি বিতানে তাদের তৈরি জাল নোট সহযোগীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

উত্তরাপূর্ব ও গাজীপুরে ডিবির অভিযান, ৩৪ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬