ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বাঞ্ছারামপুরে ভ্যাট পরিদর্শককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, হাত ভেঙে হাসপাতালে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১০ মে ২০২৬ ইং,সময় :১২:১১ মিনিট।

বাঞ্ছারামপুরে ভ্যাট পরিদর্শককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, হাত ভেঙে হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দোকানের ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাওয়ায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক ভ্যাট পরিদর্শককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ভ্যাট পরিদর্শক। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর পৌনে ২টার দিকে সাইফুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের দোকানে যান। সেখানে তিনি নিজের পরিচয় দিয়ে ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় ব্যবসায়ী হাবিবুর রহমান তাকে ‘ভুয়া’ বলে সন্দেহ করেন। ভ্যাট পরিদর্শক নিজের ভিজিটিং কার্ড দেখালেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি। পরে লোক জড়ো করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয় সবুজ মিয়া। তখন হাবিবুর রহমান ও তার লোকজন সবুজ মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাতের কনুইয়ের ওপরে হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম জানান, তিনি পরিচয় দিয়ে ভ্যাট নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে ব্যবসায়ী তাকে নিয়ে আপত্তিকর কথা বলেন এবং খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুল গনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বাঞ্ছারামপুরে ভ্যাট পরিদর্শককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, হাত ভেঙে হাসপাতালে

আপডেট সময় ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬