জেটিভি নিউজ বাংলা
তারিখ: ০৮ মে ২০২৬ ইং | সময়: ৩:৪০ মিনিট।নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং, আইসিসির মাসসেরা পুরস্কারের দৌড়ে নাহিদ রানা
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ পেসার Nahid Rana। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এপ্রিল মাসের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা দিয়েছে এই গতিতারকাকে। তিন সদস্যের এই সংক্ষিপ্ত তালিকায় নাহিদের সঙ্গে রয়েছেন ওমানের ব্যাটার Jatinder Singh এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার Ajay Kumar। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট। তার বোলিং গড় ছিল ১৬ দশমিক ৭৫ এবং ইকোনমি রেট ৪ দশমিক ৪৬। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন এই তরুণ পেসার। বিশেষ করে মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাহিদ। আগুনঝরা বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে মাত্র ৩২ রানে তুলে নেন ৫ উইকেট। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডেতে নেন ১ উইকেট এবং তৃতীয় ওয়ানডেতে শিকার করেন ২ উইকেট। তার অনবদ্য বোলিং নৈপুণ্যে ভর করেই নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। উল্লেখ্য, ভক্তদের ভোট এবং বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে চলতি মাসের শেষদিকে এপ্রিল মাসের প্লেয়ার অব দ্য মান্থের বিজয়ীর নাম ঘোষণা করবেজেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 




















