ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নড়াইলে খালুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

jtvnewsbangla তারিখ: ০৬ মে ২০২৬ ইং,সময়: ২:২১ মিনিট

নড়াইলে খালুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের খালুর বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার। নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনা ফুলতলা উপজেলার অলকা গ্রামের কালাম শেখের মেয়ে। তার স্বামী সাকিব শেখ (২৫) একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। তাদের চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় দম্পতি নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে সাকিব শেখের খালু নিকমল শেখের বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। পরিবারের সদস্যদের অভিযোগ, সাকিব শেখ মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ধারালো বঁটি দিয়ে স্ত্রী চাঁদনী আক্তার খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, জরুরি বিভাগে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার বলেন, অভিযুক্ত সাকিব শেখকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নড়াইলে খালুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ০২:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬