ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৬ মে ২০২৬ | সময়: ১:৫৬ মিনিট। নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪–এর একটি দল তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪–এর মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় র‍্যাব ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা, এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক প্রায় চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর জীবিকার তাগিদে তার মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ নেন। সম্প্রতি শিশুটি অসুস্থতা অনুভব করলে এবং তার শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে অবগত হন। গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন, শিশুটি অন্তঃসত্ত্বা। এরপর গত বৃহস্পতিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে আসছিল। এদিকে, গ্রেফতারের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত স্থান থেকে অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬