ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

গুলশান-২ ফ্ল্যাট জালিয়াতি মামলা: টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে ২৮ জুন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৬ মে ২০২৬ ইং | সময়: ১২:৫০ মিনিট

গুলশান-২ ফ্ল্যাট জালিয়াতি মামলা: টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে ২৮ জুন

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন সংক্রান্ত শুনানির তারিখ আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন। বুধবার (৬ মে) সকালে ঢাকার বিশেষ জজ-৫ আদালতে শুনানি শেষে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মামলাটির শুনানির দিন নির্ধারিত থাকলেও বিচারকের অন্যান্য মামলার ব্যস্ততার কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে নতুন করে ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য প্রস্তুত বিবেচনায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন। এরও আগে, গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে ঢাকার গুলশান এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল এবং পরবর্তীতে তা রেজিস্ট্রি করা হয়। এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর চলতি বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য তদন্ত কার্যক্রম স্থগিত করেন। পরে বিষয়টি চেম্বার আদালতে গড়ালে দুদক কোনো আদেশ পায়নি। সবশেষে, গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

গুলশান-২ ফ্ল্যাট জালিয়াতি মামলা: টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে ২৮ জুন

আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬