জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৫ মে ২০২৬ ইং | সময়: ০৫:৫৪ মিনিট।ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদল কমিটিতে ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ নেতাদের অন্তর্ভুক্তি, দেশজুড়ে তোলপাড়
সদ্য ঘোষিত ৩২ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতার অন্তর্ভুক্তি নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিব্রত অবস্থায় পড়েছেন ময়মনসিংহের সাবেক ছাত্রদল নেতারাও। গত শুক্রবার (১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এ কমিটিতে ২০২৩ সালের নিষিদ্ধ ছাত্রলীগ কমিটির অন্তত ১১ জন পদধারী নেতা স্থান পেয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে মেডিক্যালের কিডনি বিভাগের প্রধান ডা. আসাদুজ্জামান রতন বলেন, নতুন ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতাদের অন্তর্ভুক্তি আমাদের মতো সাবেক ছাত্রদল নেতাদের জন্য অত্যন্ত বিব্রতকর। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, কমিটি ঘোষণার আগে যথাযথ যাচাই-বাছাই করা উচিত ছিল। সাবেক ছাত্রদল নেতা ও ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে তা যদি সত্য হয়, তবে এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ঘটনা দলের জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীর অভাব না থাকা সত্ত্বেও কেন নিষিদ্ধ ছাত্রলীগ থেকে লোক এনে কমিটিতে স্থান দেওয়া হলো—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ময়মনসিংহ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ শিব্বির আহাম্মদ বুলু বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা কমিটির প্রস্তাবনা দিয়েছেন তারা সংশ্লিষ্টদের সম্পর্কে অবগত থাকার কথা। এরপরও কীভাবে এ ধরনের পরিস্থিতি তৈরি হলো, তা তদন্ত করে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে ছাত্রদলের সাবেক নেতা এবং ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্তি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি জানান, বিষয়টি জাতির মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। এ বিষয়ে তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেনজেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 




















