ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিকল্প পথে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল, ৭ মে থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বিকল্প পথে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল, ৭ মে থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

jtvnewsbangla

| ২ মে ২০২৬ ইং | শনিবার,সময় : ৫:৩৯ মিনিট। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। বিকল্প পথে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রামের উদ্দেশে আসছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (৫ মে) জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে। সেদিন থেকেই ছোট জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হবে। ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। হরমুজ প্রণালির ঝুঁকি এড়িয়ে লোহিত সাগর হয়ে বিকল্প রুটে এই তেল আনা হচ্ছে। প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মোস্তাফিজুর রহমান জানান, তেলের এই চালান পৌঁছালে দীর্ঘদিন বন্ধ থাকা পরিশোধন কার্যক্রম আবার চালু করা সম্ভব হবে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একটি জাহাজে সমপরিমাণ তেল আনার পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে, উপ-মহাব্যবস্থাপক (অপারেশনস) মুহাম্মদ মামুনুর রশীদ খান জানান, ৫ মে তেল খালাস শুরু করে ৭ মে থেকে পূর্ণাঙ্গ উৎপাদনে ফেরার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার প্রায় ২০ শতাংশ পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি।   উল্লেখ্য, সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছায়। এরপর যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ বাংলাদেশে আসতে পারেনি। ফলে কাঁচামালের অভাবে গত ১৫ এপ্রিল থেকে রিফাইনারির জোন-১ ও ২ ইউনিটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে সীমিত আকারে জোন-৩ ইউনিটে বিটুমিনসহ সামান্য পরিমাণ জ্বালানি উৎপাদন চললেও নতুন চালান পৌঁছালে পূর্ণমাত্রায় উৎপাদন পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিকল্প পথে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল, ৭ মে থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

আপডেট সময় ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬