ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বেহেশতের টিকিট বিক্রি করেছে”—জামায়াতকে ঘিরে কড়া সমালোচনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ইং, বুধবার,সময় ঃ ৮:৫১ মিনিট

“বেহেশতের টিকিট বিক্রি করেছে”—জামায়াতকে ঘিরে কড়া সমালোচনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “বেহেশতের টিকিটের এখতিয়ার একমাত্র রাব্বুল আলামীনের কাছে। আর উনারা সেই বেহেশতের টিকিট বিক্রি করেছেন।” মন্ত্রী তার বক্তব্যে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাসের সময় রাজাকার, আল বদর ও আল শামসের বিষয়টি উল্লেখ থাকলেও বিরোধীদলীয় নেতা সে প্রসঙ্গে কিছু না বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে বর্তমান সংসদ গড়ে উঠেছে। “এই সংসদ ১৮ বছরের আন্দোলনের ফসল, জুলাই আন্দোলনের ফসল এবং বিএনপির লাখো নেতাকর্মীর নির্যাতনের ফল,”—এমন মন্তব্য করে তিনি এটিকে “ব্যতিক্রমী সংসদ” হিসেবে উল্লেখ করেন। বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, “আমরা আর আগুন-জ্বালানোর রাজনীতি দেখতে চাই না। এই সংসদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।” তিনি প্রশ্ন তুলে বলেন, “যদি গণতন্ত্রের জন্য লড়াই করেন, তাহলে জামায়াতে ইসলামী কেন তাদের দলীয় গঠনতন্ত্রে গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনে না?” বক্তব্যের এক পর্যায়ে ধর্মীয় প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কোনও মুসলমান দোজখের টিকিট চাইতে পারে না, আবার বেহেশতের টিকিটও চাইতে পারে না। এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কেও সেই এখতিয়ার দেওয়া হয়নি। বেহেশতের টিকিটের এখতিয়ার একমাত্র আল্লাহর কাছেই।” সরকার ও বিরোধী দলের পারস্পরিক অবস্থান নিয়েও আলোচনা হয় এদিনের অধিবেশনে। মন্ত্রী আশা প্রকাশ করেন, সংসদের ভেতর থেকেই গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করা সম্ভব হবে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

#jtvnewsbangla#জাতীয়_সংসদ #বাংলাদেশ_রাজনীতি #আহমেদ_আযম_খান #জামায়াত #বিএনপি #গণতন্ত্র #সংসদ_অধিবেশন

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বেহেশতের টিকিট বিক্রি করেছে”—জামায়াতকে ঘিরে কড়া সমালোচনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

আপডেট সময় ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬