জেটিভি নিউজ বাংলা
তারিখ 😐 ২৭ এপ্রিল ২০২৬ ইং | সময়: ৫:৩৩ মিনিটসাংবাদিককে তুলে নিতে এসেছে সাবরেজিস্টার জাকিরের ক্যাডারবাহিনীসহ
সাভারের ভূমি অফিসে সাবরেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ করে আসছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, গত কয়েক মাসে ভূমি সংক্রান্ত কাজ করতে গিয়ে প্রায় প্রতিদিনই হয়রানি ও লাঞ্ছনার শিকার হচ্ছেন তারা। অভিযোগের এসব তথ্য ও প্রমাণ তুলে ধরতে গিয়ে বিপাকে পড়েন একটি বেসরকারি টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিক দেওয়ান ইমন। অভিযোগ রয়েছে, তার করা অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ ঠেকাতে সাবরেজিস্টার জাকির হোসেন তার কথিত ক্যাডার বাহিনী দিয়ে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীদের তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেনবিস্তারিত জানতে জেটিভি নিউজ বাংলা-এর ভিডিও নিউজ দেখুন।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

Reporter Name 





















