ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, ছেলেরটি হত্যা সন্দেহে আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, ছেলেরটি হত্যা সন্দেহে আটক ১

তারিখ: ২৬ এপ্রিল ২০২৬ ইং, রবিবার,সময়: ১:২৪ মিনিট। গাজীপুর এর টঙ্গীর বনমালা এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় নিজ ঘর থেকে ছেলের এবং বাড়ির পাশের রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতরা হলেন ৫২ বছর বয়সী মো. সোহেল হোসেন এবং তাঁর ১৮ বছর বয়সী ছেলে সাকিব হোসেন। এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে ২৭ বছর বয়সী সোহান হোসেনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলে সাকিব হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁর মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল এবং হাতের রগ কেটে শ্বাসরোধ করে হত্যা করা হয়, যাতে তিনি চিৎকার করতে না পারেন। অন্যদিকে, বাবা সোহেল হোসেনের লাশ বাড়ির পাশের বনমালা রেললাইনে পাওয়া যায়। তাঁর শরীরে রেলের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোহেল হোসেন দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। গত বছর তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলে তিনি দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। নিহত সাকিব রাজধানীর উত্তরা এলাকায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করতেন। ঘটনাটি শনিবার রাতের কোনো এক সময়ে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে ছেলের ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, ছেলেরটি হত্যা সন্দেহে আটক ১

আপডেট সময় ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬