ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারের গেন্ডার মাঝির মোড়ে উন্মুক্ত পরিবেশে বিষাক্ত রাসায়নিক দিয়ে কয়েল তৈরি, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিক ও এলাকাবাসী জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারাদেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঢাবিতে ভুয়া ফটোকার্ড বিতর্ক—শিক্ষার্থীকে শোকজ, গঠন দুই তদন্ত কমিটি কুমিল্লায় অসৌজন্যমূলক আচরণ: বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রাখলেন প্রধান বিচারপতি জ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, বাজারে নিত্যপণ্যের দামে নতুন চাপ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউট কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির নতুন পে-স্কেল, বদলি নীতি ও কঠোর নির্দেশনায় প্রশাসনে বাড়ছে অসন্তোষ কক্সবাজারের টেকনাফে তিন যুবকের গলা কাটা লাশ ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল যায়নি, মার্কিন অবস্থানের ওপর নির্ভর করছে আলোচনা

জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারাদেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • ৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখন: ২৫ এপ্রিল ২০২৬ ইং| সময়: ১১:১৩ মিনিট।

জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারাদেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, বিশেষ করে জাতীয় সংসদ ভবন-কে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কায় সারাদেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের নাশকতার পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং দেশের সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন ইউনিটকে লিখিত নির্দেশনা পাঠানো হয়। এতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট চক্রটি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা—জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যে আরও ইঙ্গিত পাওয়া গেছে, হামলার ক্ষেত্রে বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, সংশ্লিষ্ট চক্রটি দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সাভারের গেন্ডার মাঝির মোড়ে উন্মুক্ত পরিবেশে বিষাক্ত রাসায়নিক দিয়ে কয়েল তৈরি, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিক ও এলাকাবাসী

জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারাদেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপডেট সময় ৬ ঘন্টা আগে