ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

📺 জেটিভি নিউজ বাংলা

🗓️ ২১ এপ্রিল ২০২৬ ইং | ⏰ সময়: ০৯: ১৫  মিনিট।

রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার ডাকার-এ অনুষ্ঠিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম-এর ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় বাংলাদেশ। রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের চলমান সহায়তার প্রশংসা করে বাংলাদেশ, পাশাপাশি মিয়ানমারে তাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আরও কার্যকর সহযোগিতা কামনা করে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

  #শামা ওবায়েদ ইসলাম  #বিনিয়োগ #রহিঙ্গা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

আপডেট সময় ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬