ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

১৪ আইনজীবীকে মামলা থেকে অব্যাহতি 

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২০ এপ্রিল ২০২৬ ইং | সময়: ১০:৪৪ মিনিট

১৪ আইনজীবীকে মামলা থেকে অব্যাহতি

ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় সুপ্রিম কোর্টের ১৪ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত। ২০২৩ সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এই মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের দায়মুক্তি দেওয়া হয়। রবিবার (১৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ না পাওয়ায় গত বছরের ৩০ জুন আদালতে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন জমা দেয় পুলিশ। অব্যাহতি পাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আরও অব্যাহতি পেয়েছেন অ্যাডভোকেট মনজুরুল আলম সুজন, অ্যাডভোকেট মাহফুজ বিন-ইউসূফ, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, অ্যাডভোকেট মাহদিন চৌধুরী, অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট কামরুল হাসান সোহাগ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোক্তার কবির খান, অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান খান, অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান, অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দিন হট্টগোলের ঘটনা ঘটে। এসময় পুলিশের ওপর হামলা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরদিন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহবুব বাদী হয়ে ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় আদালত তাদের অব্যাহতি দিয়েছেন।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

১৪ আইনজীবীকে মামলা থেকে অব্যাহতি 

আপডেট সময় ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬