ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

টাকা আর ক্ষমতার দাপটে কাগজহীন জমি ক্রয়! সাধাপুরে সিরাজুলের দুঃসাহসিক স্বীকারোক্তি ক্যামেরার সামনে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৬ এপ্রিল ২০২৬ ইং | সময়: ———১:২০ মিনিট।

টাকা আর ক্ষমতার দাপটে কাগজহীন জমি ক্রয়! সাধাপুরে সিরাজুলের দুঃসাহসিক স্বীকারোক্তি ক্যামেরার সামনে

সাভারের সাধাপুর মৌজায় জমি নিয়ে চাঞ্চল্যকর অনিয়ম ও দখলবাণিজ্যের অভিযোগ আরও জোরালো হয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি সিরাজুল ইসলামের বিরুদ্ধে উঠেছে কাগজপত্রবিহীন জমি ক্রয়ের গুরুতর অভিযোগ, যা নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। জেটিভি নিউজ বাংলার ক্যামেরার সামনে নিজেই বিস্ফোরক তথ্য দেন সিরাজুল। তিনি স্বীকার করেন, জমির প্রয়োজনীয় কাগজপত্র—ভলিউম ও পৃষ্ঠার তথ্য—ইচ্ছাকৃতভাবে ‘লাপাত্তা’ রয়েছে। এমনকি তিনি দাবি করেন, এই কাগজপত্র খুঁজে বের করা প্রশাসনের পক্ষেও সম্ভব নয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, আইনের তোয়াক্কা না করার মনোভাবও প্রকাশ করেন তিনি। প্রকাশ্যেই বলেন, সরকারের আইনকে তিনি গুরুত্ব দেন না। তার এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে—কীভাবে এবং কার প্রভাবে তিনি এতটা বেপরোয়া হয়ে উঠেছেন? স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জমি দখল ও ক্রয়-বিক্রয়ের নামে অনিয়ম করে আসছেন সিরাজুল। এতে প্রকৃত মালিকরা পড়ছেন চরম ভোগান্তিতে, আর প্রশাসনের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ঘটনার বিস্তারিত ভিডিও প্রতিবেদন

এবং অনুসন্ধানভিত্তিক প্রিন্ট নিউজ খুব শিগগিরই প্রকাশিত হবে জেটিভি নিউজ বাংলাতে।

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

টাকা আর ক্ষমতার দাপটে কাগজহীন জমি ক্রয়! সাধাপুরে সিরাজুলের দুঃসাহসিক স্বীকারোক্তি ক্যামেরার সামনে

আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬