ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

হরমুজ প্রণালি খুলতে শুরু, মালয়েশিয়ার একটি জাহাজ পেলো চলাচলের

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৭ এপ্রিল ২০২৬ | সময়: ৪:১৫ মিনিট

হরমুজ প্রণালি খুলতে শুরু, মালয়েশিয়ার একটি জাহাজ পেলো চলাচলের অনুমতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। অবরুদ্ধ থাকা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে মালয়েশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালিতে আটকে পড়া দেশটির সাতটি জাহাজের মধ্যে একটি ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে গন্তব্যের দিকে রওনা হয়েছে। নিরাপত্তার কারণে জাহাজটির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ইতিবাচক অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার নেতৃত্বে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ফলেই জাহাজ চলাচলের অনুমতি মিলেছে বলে জানানো হয়। আলোচনার অংশ হিসেবে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে সরাসরি কথা বলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপদ ও উন্মুক্ত সমুদ্রপথ বজায় রাখতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হলে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বহু জাহাজ সেখানে আটকা পড়ে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাকি জাহাজগুলোর মুক্তির বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। দেশটির মতে, বর্তমান সংকট নিরসনে সংঘাত নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টাই হতে পারে একমাত্র কার্যকর সমাধান।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

সূত্র: এপি

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

হরমুজ প্রণালি খুলতে শুরু, মালয়েশিয়ার একটি জাহাজ পেলো চলাচলের

আপডেট সময় ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬