ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

স্বামীর মুখের দুর্গন্ধে অতিষ্ঠ স্ত্রী, থানায় অভিযোগ; পুলিশের মধ্যস্থতায় মীমাংসা

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৪ এপ্রিল ২০২৬ | সময়: সন্ধ্যা ৬:৪০ মিনিট।

স্বামীর মুখের দুর্গন্ধে অতিষ্ঠ স্ত্রী, থানায় অভিযোগ; পুলিশের মধ্যস্থতায় মীমাংসা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহকে কেন্দ্র করে থানায় অভিযোগ করেছেন এক গৃহবধূ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টির সমাধান করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মুখে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে নিয়মিত মুখ পরিষ্কার রাখার অনুরোধ জানানো হলেও এতে স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন। গৃহবধূর দাবি, এ বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা, গালাগাল ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটত। ফলে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল এবং স্বামীর মুখের দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছিল। এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। পরবর্তীতে তাদের বয়স ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় এনে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

স্বামীর মুখের দুর্গন্ধে অতিষ্ঠ স্ত্রী, থানায় অভিযোগ; পুলিশের মধ্যস্থতায় মীমাংসা

আপডেট সময় ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬