ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৪ এপ্রিল ২০২৬,সময়: ১১:৪৩ মিনিট।

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত,

  অভিযুক্ত গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যের Fort Myers শহরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে Dr. Martin Luther King Jr. Boulevard এলাকায় অবস্থিত একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রোলবার্ট ওয়াকিন (৪০) কে গ্রেপ্তার করে Lee County Jail-এ রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় গণমাধ্যম WINK News-এর বরাতে জানা যায়, নিহত নীলুফার ইয়াসমিন ওই দোকানে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি দোকানের এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে তাঁর কাছে টাকা দাবি করেন। এ সময় নীলুফার জানান, এটিএমটি দোকানের নয় এবং ভুল পিন ব্যবহারের কারণে লেনদেন হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি সেদিন চলে যান। বৃহস্পতিবার ভোরে আবার ফিরে এসে প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন। ফজরের নামাজ শেষে শব্দ শুনে বাইরে বের হলে নীলুফার বাধা দিতে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি ‘আমাকে আমার টাকা দাও’ বলে চিৎকার করে তাঁর মাথায় হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করে। প্রত্যক্ষদর্শী ফ্রেডেরিক অ্যাশলে জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনি প্রথমে ভেবেছিলেন নারীটি ঘুমিয়ে আছেন, পরে রক্ত দেখে বিষয়টি হত্যাকাণ্ড বুঝতে পারেন। পুলিশের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি একজন গৃহহীন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় অভিযান চালিয়ে এক মাইলের মধ্যেই তাঁকে আটক করা হয়।   নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিন মাস আগে তিনি ওই দোকানে চাকরিতে যোগ দেন। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে, যাদের বয়স ১৬ ও ২০ বছর। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত

আপডেট সময় ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬