ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মানবীয় হস্তক্ষেপ ছাড়াই ভ্যাট নিরীক্ষা: ঝুঁকি বিশ্লেষণে ৬০০ প্রতিষ্ঠান চিহ্নিত

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০২ এপ্রিল ২০২৬ | সময়: ১২:০৩ মিনিট।

মানবীয় হস্তক্ষেপ ছাড়াই ভ্যাট নিরীক্ষা: ঝুঁকি বিশ্লেষণে ৬০০ প্রতিষ্ঠান চিহ্নিত

ভ্যাট নিরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ঝুঁকি ব্যবস্থাপনা মডিউলের মাধ্যমে এসব প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ই–ভ্যাট ব্যবস্থায় একটি আধুনিক স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা মডিউল যুক্ত করা হয়েছে। নির্ধারিত ২০টি ঝুঁকি সূচকের ভিত্তিতে সম্পূর্ণ যন্ত্রনির্ভরভাবে প্রতিষ্ঠানগুলো ভ্যাট নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এনবিআর জানায়, প্রতিটি ঝুঁকি সূচকের গুরুত্ব নির্ধারণ করে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পুরো ব্যবস্থাটি স্বয়ংক্রিয় হওয়ায় এতে কোনো মানবীয় হস্তক্ষেপ নেই, ফলে নিরীক্ষা নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। সংস্থাটি আরও জানায়, নিরীক্ষা শেষে প্রত্যাশিত ফলাফল না এলে ঝুঁকি সূচকগুলো পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ৬০০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবা প্রদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং ৩২টি আমদানিকারক ও রফতানিকারক প্রতিষ্ঠান। তালিকাটি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এনবিআর আশা করছে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মানবীয় হস্তক্ষেপ ছাড়াই ভ্যাট নিরীক্ষা: ঝুঁকি বিশ্লেষণে ৬০০ প্রতিষ্ঠান চিহ্নিত

আপডেট সময় ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬