ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানি তরুণরা সরকারবিরোধী আন্দোলনের পরও দেশপ্রেমে একাত্ম, স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম জেলে পাঠানোর আবেদন নির্বাচনি ব্যয়ে ২৩ লাখ: ঢাকা-১৭ আসনে জয়ী তারেক রহমান ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা।  সারাদেশে জ্বালানি সংকট: তেল পাম্প বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট — অচলাবস্থার আশঙ্কা অবৈধ জ্বালানি মজুত ও পাচার ঠেকাতে তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার সংসদ পরিচালনায় বিধি ও রেওয়াজ মানার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা, গতরাতে জরুরি সংবাদ সম্মেলন করলো গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলা: ওসিসহ ৮ পুলিশ আহত, আটক ১ ১৮ বছর পর প্যারড স্কয়ারে ইতিহাস 

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম জেলে পাঠানোর আবেদন

  • Reporter Name
  • আপডেট সময় ১৩ ঘন্টা আগে
  • ৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ৩১ মার্চ ২০২৬,সময় :১১: ০৬ মিনিট।   রাজধানীর গুলশান থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে—এ তথ্য জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন। এর আগে রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিম চৌধুরীকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরের সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনে তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এ সময় ভিক্টিম মো. ইমরান কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। ঘটনার পর ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

ইরানি তরুণরা সরকারবিরোধী আন্দোলনের পরও দেশপ্রেমে একাত্ম, স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম জেলে পাঠানোর আবেদন

আপডেট সময় ১৩ ঘন্টা আগে