ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

পরিকল্পিত ‘নারী কেলেঙ্কারি’ ফাঁদ! গাজীপুরে প্রতিবাদে সাংবাদিককে হেনস্তা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

📅 ২৫ মার্চ ২০২৬ | 🕒 রাত ১১: ২০ মিনিট।  

🔴 পরিকল্পিত ‘নারী কেলেঙ্কারি’ ফাঁদ! গাজীপুরে প্রতিবাদে  সাংবাদিককে হেনস্তা

  গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে ঘিরে পরিকল্পিতভাবে ‘নারী কেলেঙ্কারি’ সাজিয়ে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে সাংবাদিক সমাজ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুরের সাংবাদিক সমাজ, গাজীপুর সদর প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে এক নারীকে ব্যবহার করে সাংবাদিক আসাদুজ্জামানকে ফাঁদে ফেলে হেনস্তা করা হয়। ঘটনার সময়ই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার সম্মানহানি করা হয়েছে। তারা বলেন, এটি শুধুমাত্র একজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়—এটি পুরো সাংবাদিক সমাজকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা। বক্তাদের দাবি, গত ২৪ মার্চ সকালে এক বোরকা পরিহিত নারী কৌশলে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। ঠিক সেই মুহূর্তে হান্নান মোল্লা ও লতিফ সরকার টুটুলসহ কয়েকজন উপস্থিত হয়ে ভিডিও ধারণ শুরু করেন। ঘটনাস্থলে তাদের উপস্থিতি এবং প্রস্তুতি পুরো বিষয়টিকে পূর্বপরিকল্পিত নাটক হিসেবে প্রমাণ করে। ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান জানান, ২০২৪ সাল থেকেই একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালিয়ে আসছে।   তিনি এ বিষয়ে থানায় একাধিক জিডি করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মানহানি মামলাও দায়ের করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর এমন ষড়যন্ত্রমূলক হামলা বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

পরিকল্পিত ‘নারী কেলেঙ্কারি’ ফাঁদ! গাজীপুরে প্রতিবাদে সাংবাদিককে হেনস্তা

আপডেট সময় ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬