ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

গ্রামের দখল যুদ্ধ: লক্ষ্মীপুরে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

📺 জেটিভি নিউজ বাংলা

🗓️ ২৫ মার্চ ২০২৬ | ⏰ ১১:৫১ মিনিট।

🔴 দুই গ্রামের দখল যুদ্ধ: লক্ষ্মীপুরে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নিরীহ পথচারী গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মুখে, চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৪) শেখপুর গ্রামের বাসিন্দা ও পেশায় গাছ ব্যবসায়ী। এছাড়া সাইফুল ইসলাম মানিক (২০) নামে এক যুবককে চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার (২৩ মার্চ) মারামারির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দুই পক্ষ আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেওপাড়া গ্রামের রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামের মিতুল নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। অভিযোগ রয়েছে, রাকিবের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে এবং তারা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে থাকা পথচারী আব্দুর রহিম গুলিবিদ্ধ হন। এ সময় সাইফুল ইসলাম মানিককে চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুর রহিমের বাঁ পায়ে গুলির আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মানিক বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পক্ষ এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।   ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ..

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

গ্রামের দখল যুদ্ধ: লক্ষ্মীপুরে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬