ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি।

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

📺 জেটিভি নিউজ বাংলা

🗓️ ২৪ মার্চ ২০২৬ | ⏰ ১:২০ মিনিট।

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি।

  আজ মঙ্গলবার বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এখনো গঠিত না হওয়ায় কার্যপ্রণালি বিধি অনুযায়ী এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আজকের বৈঠকে সব ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি বলেন, কোন অধ্যাদেশ সরাসরি গ্রহণ করা যাবে, কোনটি সংশোধন করে নিতে হবে এবং কোনটিতে আরও পরিবর্তন প্রয়োজন—এসব বিষয় নিয়েই মূলত আলোচনা চলছে। কিছু অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা প্রতিফলিত হয় এমন অধ্যাদেশগুলো গ্রহণ করা হবে। বিশেষ করে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, নেতৃত্বদানকারী ব্যক্তিদের সম্মাননা এবং ইনডেমনিটির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া আগের সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ সংক্রান্ত যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলোর কিছু বাতিলের বিষয়ও সহজে গ্রহণযোগ্য হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সময় খুব সীমিত হওয়ায় বিশেষ কমিটিকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সংসদের অধিবেশন ১২ মার্চ শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ আবার বসবে। এই স্বল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, ১২ মার্চ অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব অধ্যাদেশ উত্থাপন করেন। পরে ১৫ মার্চ সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয় এবং ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদিন। সংসদীয় বিধি অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে পাস না হলে তা আইনি বৈধতা হারায়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই কমিটির প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   সংসদ সচিবালয় জানিয়েছে, ২৯ মার্চ পুনরায় সংসদ অধিবেশন বসবে এবং তা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর ভাগ্য নির্ধারিত হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন গঠন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়।  

🔴 চোখ রাখুন জেটিভি নিউজ বাংলায় — আপডেট আসছে…

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি।

আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬