ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১১ মার্চ ২০২৬ সময়: ৪:৫৫ মিনিট ।

ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে বাধ্য হন। ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর চালক ও স্টাফরা তা ঠিক করার চেষ্টা করেন। কিন্তু ত্রুটি সমাধান সম্ভব না হওয়ায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে তিস্তা এক্সপ্রেসকে টেনে ফাতেমানগর স্টেশনে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটির সঙ্গে সংযুক্ত করা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেনটি ফাতেমানগর স্টেশন থেকে ছেড়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য যাত্রীদের দুর্ভোগ হলেও বর্তমানে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

আপডেট সময় ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬