ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

নারায়ণগঞ্জে এএসআইকে কুপিয়ে পিস্তল ছিনতাই, তিনজন আটক—উদ্ধার অস্ত্র ও গুলি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১০ মার্চ ২০২৬ | সময়: ১২: ৪১ মিনিট ।

নারায়ণগঞ্জে এএসআইকে কুপিয়ে পিস্তল ছিনতাই, তিনজন আটক—উদ্ধার অস্ত্র ও গুলি

নারায়ণগঞ্জে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ওপর হামলা চালিয়ে সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। আটকরা হলেন— নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহমেদ (২৩) এবং হাসান (২১)। পুলিশ জানিয়েছে, অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। প্রথমে সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে বিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাত সোয়া ৩টার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে পুলিশ। এ সময় অস্ত্রটির সঙ্গে দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যায়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমানের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। আটক তিনজনের মধ্যে বিশাল অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে। অন্য দুইজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সোমবার ভোরে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় টহল দেওয়ার সময় টয়লেটে যাওয়ার জন্য টিম থেকে সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়েন এএসআই লুৎফর রহমান। এ সময় তিনি মোটরসাইকেলে ছিলেন। পরে নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা চাপাতি দিয়ে হামলার চেষ্টা করলে তিনি সরে গিয়ে আঘাত এড়ান। একপর্যায়ে তার সরকারি পিস্তল ও গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে। বর্তমানে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

নারায়ণগঞ্জে এএসআইকে কুপিয়ে পিস্তল ছিনতাই, তিনজন আটক—উদ্ধার অস্ত্র ও গুলি

আপডেট সময় ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬