ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে  বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে। 

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১ মার্চ ২০২৬ সময়: রাত ১:৩০ মিনিট।

যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে  বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে।

Embassy of Bangladesh in Beirut লেবানন ও পার্শ্ববর্তী দেশসমূহে উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে। প্রবাসীদের জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। দূতাবাসের জারি করা ১১ দফা নির্দেশনা: ১. লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালী) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর আশপাশে বসবাসরত প্রবাসীরা বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন। ২. বিশেষ প্রয়োজন ছাড়া রাতের বেলায় বাইরে যাওয়া পরিহার করতে হবে। ৩. লেবানন সরকারের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ৪. জরুরি প্রয়োজন ছাড়া সভা, সমাবেশ ও জমায়েত এড়িয়ে চলতে হবে। ৫. সংঘর্ষপ্রবণ এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। ৬. সবসময় মূল পাসপোর্ট/ইকামা/বিএমইটি কার্ড/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ অথবা ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে। ৭. গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। ৮. কেউ আক্রান্ত বা বিপদগ্রস্ত হলে দ্রুত দূতাবাসকে অবহিত করতে হবে। ৯. আশপাশের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে। ১০. নিয়মিত ওষুধ গ্রহণকারীরা জরুরি পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত ওষুধ মজুদ রাখবেন। ১১. আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকুন।

জরুরি যোগাযোগ নম্বর (হোয়াটসঅ্যাপ): ফ্রন্টডেস্ক: ৭১২১৭১৩৯ হেল্প লাইন: ৮১৭৪৪২০৭ হট-লাইন: ৭০৬৩৫২৭৮

দূতাবাস আরও জানিয়েছে, যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা গ্রহণের জন্য প্রবাসীদের আহ্বান জানানো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সংযম, সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতাই নিরাপত্তা নিশ্চিতের প্রধান উপায় বলে উল্লেখ করেছে দূতাবাস। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতির ওপর নজর রাখছে দূতাবাস কর্তৃপক্ষ।

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে  বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে। 

আপডেট সময় ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬