ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী খুন: নরসিংদীতে ছিনিয়ে নিয়ে হত্যা, মামলায় ৯ আসামি, গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ১:৫৮ মিনিট।

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী খুন: নরসিংদীতে ছিনিয়ে নিয়ে হত্যা, মামলায় ৯ আসামি, গ্রেপ্তার ৫

  নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ার জেরে সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী জেলার মাধবদী থানায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রেঞ্জ-এর ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মাধবদী থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই নরসিংদী জেলার বাসিন্দা। তারা হলেন— এবাদুল্লাহ (৪০), নরসিংদী গাফফার (৩৭), নরসিংদী আহাম্মদ আলী মেম্বার (৬৫), নরসিংদী মো. ইমরান দেওয়ান (৩২), নরসিংদী মো. আইয়ুব (৩০), নরসিংদী

এর আগে, বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের এক সদস্যের নেতৃত্বে মীমাংসা করা হয়। পরিবারের দাবি, বুধবার বিকেলে মেয়েকে খালার বাড়িতে নিয়ে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় আবারও নূরার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সৎ বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। কামাল হোসেন, অফিসার ইনচার্জ, মাধবদী থানা বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. ওমর কাইউম জানান, ঘটনাটি নৃশংস ও হৃদয়বিদারক। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।    

জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী খুন: নরসিংদীতে ছিনিয়ে নিয়ে হত্যা, মামলায় ৯ আসামি, গ্রেপ্তার ৫

আপডেট সময় ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬