ঢাকা , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান শহীদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী: একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার হেমায়েতপুর ফুটপাত: চাঁদাবাজি, জুয়া ও লটারি শ্রমিকদের নিঃস্ব করছে একুশে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ হাজার পুলিশ সদস্যের নিরাপত্তা বলয়: সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই—ডিএমপি কমিশনার রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না চাঁদাবাজির লাগাম টানতে ও নির্মূল করতে নতুন উদ্যোগ নিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ: গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ রমজানজুড়ে বন্ধ সব বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি আমিনবাজার সেটেলমেন্ট অফিসে অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সময়: রাত ৯:২৪ মিনিট রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না   রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, এ কর্মসূচিতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না এবং বিদ্যমান সামাজিক নিরাপত্তা ভাতা কার্যক্রমও বহাল থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড। চলমান সামাজিক নিরাপত্তা ভাতার সঙ্গে এই কর্মসূচির কোনো সাংঘর্ষিকতা তৈরি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। এ বিষয়ে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি কত দ্রুত শুরু করা যায় তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। কয়টি পরিবার ও কোন পরিসরে এটি চালু হবে, সে বিষয়ে এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কোন জেলায় কতজন এই কার্ড পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে পূর্বে পরিচালিত একটি জরিপের ভিত্তিতে কয়েকটি জেলা ও উপজেলার তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত রয়েছে। ফ্যামিলি কার্ডের সুবিধা প্রসঙ্গে তিনি জানান, কার্ডের আওতায় নগদ সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে নারীদের জন্য। সরকারি পর্যায়ে দ্রুত সময়ের মধ্যেই এ কর্মসূচির বিস্তারিত কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা জানানো হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না

আপডেট সময় ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬