ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

রমজানজুড়ে বন্ধ সব বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সময়: রাত ১০:২৫ মিনিট   রমজানজুড়ে বন্ধ সব বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ছুটি নিয়ে টানা নাটকীয়তার পর অবশেষে পবিত্র রমজান মাসের পুরো সময়জুড়ে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে এ সিদ্ধান্ত জানায়। নতুন তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত দেশের সব বিদ্যালয়ে ছুটি থাকবে। এর আগে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে আদালতের নির্দেশনা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। গত রোববার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে রমজান মাসে নির্ধারিত কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল রিটটি দায়ের করেন। এর আগে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার শেষ পর্যন্ত পুরো রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। এদিকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও আজ থেকে ছুটি শুরু হয়েছে। দীর্ঘ ৩৯ দিন ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

রমজানজুড়ে বন্ধ সব বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি

আপডেট সময় ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬