জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সময়: দুপুর ১২:৫০ মিনিট
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সকাল ১০টা ৫৫ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের ১৯তম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছান সাভারের জাতীয় স্মৃতি সৌধ প্রাঙ্গণে। সকাল ১১টা ০২ মিনিটে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বিউগলের করুণ সুর শোনা যায় এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
স্মৃতি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং দেশকে উন্নয়ন-সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার। আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”
এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
মহান স্বাধীনতার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এভাবেই দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী, যা জাতির জন্য এক গর্ব ও প্রেরণার মুহূর্ত হয়ে থাকে।
—
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....