ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
নতুন মন্ত্রিসভা নিয়ে দেশজুড়ে উচ্ছ্বাস, প্রত্যাশা পূরণে কঠিন চ্যালেঞ্জ
-
Reporter Name - আপডেট সময় ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- ১২৪ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ | সকাল ১০:০৪ মিনিট
নতুন মন্ত্রিসভা নিয়ে দেশজুড়ে উচ্ছ্বাস, প্রত্যাশা পূরণে কঠিন চ্যালেঞ্জ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে নতুন সরকার। একইসঙ্গে শপথ নিয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে ১৬ জন পূর্ণমন্ত্রী এবং সব প্রতিমন্ত্রীই প্রথমবারের মতো মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন।
নতুন মন্ত্রিসভা ঘোষণার পর রাজধানী থেকে জেলা-উপজেলা পর্যন্ত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করা হয়। তবে আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশাও এখন অনেক বেশি—উন্নয়ন, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনিক সেবায় গতি আনার দাবি জোরালো হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে উন্নয়নের আশা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ঠাকুরগাঁওয়ে তার মন্ত্রীত্বে দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে আনন্দ উদযাপন করা হয়। স্থানীয়রা আশা করছেন, এ দায়িত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্বরাষ্ট্রে সালাহউদ্দিন, আইনশৃঙ্খলায় প্রত্যাশা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তার সমর্থকদের আনন্দ মিছিল দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা—তার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
অর্থ ও পরিকল্পনায় আমির খসরু
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে তার দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে ব্যবসায়ী মহলে আশাবাদ দেখা গেছে। তারা মনে করছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
একই অঞ্চল থেকে নির্বাচিত মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
সিরাজগঞ্জে মামা-ভাগনে একসঙ্গে
ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাশাপাশি তার ভাগনে ড. এম এ মুহিত ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। স্থানীয়রা আশা করছেন, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে।
ফেনীতে মিন্টু, পরিবেশে নতুন প্রত্যাশা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল আউয়াল মিন্টু। দীর্ঘদিন পর ফেনী থেকে পূর্ণমন্ত্রী পাওয়ায় সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
ভূমিতে মিনু, রাজশাহীতে উচ্ছ্বাস
ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু। রাজশাহীতে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তিনি রাজশাহীর উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনায় দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসাদুল হাবিব দুলু। তিস্তা অববাহিকা অঞ্চলের উন্নয়ন ও নদী রক্ষায় তার সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়দের মধ্যে আস্থা তৈরি হয়েছে।
লক্ষ্মীপুরে নদীভাঙন রোধের আশা
পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন স্থানীয়রা।
উপকূলে পরিবেশ ও আইন সংস্কার প্রত্যাশা
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; আইন, বিচার ও সংসদ বিষয়ক; এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য ও সমাজকল্যাণে জাহিদের দায়িত্ব
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরে তার মন্ত্রীত্বে ব্যাপক আনন্দ প্রকাশ করা হয়েছে।
নতুন মন্ত্রিসভা নিয়ে দেশজুড়ে আশাবাদ তৈরি হলেও বাস্তবায়নই হবে আসল চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশা পূরণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়েই নির্ধারিত হবে এই সরকারের
জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















