ঢাকা , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান শহীদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী: একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার হেমায়েতপুর ফুটপাত: চাঁদাবাজি, জুয়া ও লটারি শ্রমিকদের নিঃস্ব করছে একুশে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ হাজার পুলিশ সদস্যের নিরাপত্তা বলয়: সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই—ডিএমপি কমিশনার রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না চাঁদাবাজির লাগাম টানতে ও নির্মূল করতে নতুন উদ্যোগ নিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ: গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ রমজানজুড়ে বন্ধ সব বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি আমিনবাজার সেটেলমেন্ট অফিসে অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১টা ৩৭ মিনিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শপথ অনুষ্ঠানে অংশ নিতে সিনিয়র নেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে ডাক পৌঁছাতে শুরু করেছে। দলীয় ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন, নরসিংদী-2 আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে নতুন প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। তবে শপথের জন্য ডাক পেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলীয় সূত্র বলছে, শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এদিকে জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার গঠন নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।   বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।         জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে

আপডেট সময় ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬