ঢাকা , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান শহীদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী: একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার হেমায়েতপুর ফুটপাত: চাঁদাবাজি, জুয়া ও লটারি শ্রমিকদের নিঃস্ব করছে একুশে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ হাজার পুলিশ সদস্যের নিরাপত্তা বলয়: সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই—ডিএমপি কমিশনার রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না চাঁদাবাজির লাগাম টানতে ও নির্মূল করতে নতুন উদ্যোগ নিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ: গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ রমজানজুড়ে বন্ধ সব বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি আমিনবাজার সেটেলমেন্ট অফিসে অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ   ঢাকা, ১৫ ফেব্রুয়ারি,  ২: ৩৬, জেটিভি নিউজ বাংলা   প্রচলিত রীতি ভেঙে এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। সাধারণত বঙ্গভবনে আয়োজন হয়ে থাকে, তবে অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সংসদ ভবনকে সাজিয়েছে। সংসদ ভবনের অভ্যন্তর ও বহির্গত অংশের ধোয়া-মোছা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সদস্যদের বরাদ্দকৃত কক্ষ সাজানো হচ্ছে, এবং গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত অংশের মেরামতও চলছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেল ৪টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এদিকে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনও পুরোপুরি প্রস্তুত নয়, তাই আপাতত তিনি সেখানে উঠতে পারছেন না। শপথ আয়োজনের মধ্যেই মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদকে সরিয়ে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বঙ্গভবন থেকে সংসদ সচিবালয়কে শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হলে তা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। একসময়কার মিত্র জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন, বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ

আপডেট সময় ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬