ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আসন্ন নির্বাচনে বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠনের ব্যাপারে তারা আশাবাদী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ঢাকা | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: বিকেল ৮ টা ৮ মিনিট     আসন্ন নির্বাচনে বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠনের ব্যাপারে তারা আশাবাদী     জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠনের ব্যাপারে তারা আশাবাদী। তিনি বলেন, “আমরা আশা করছি, বিপুল ভোটে সর্বোচ্চ আসনে জয়লাভ করে সরকার গঠন করব—ইনশা আল্লাহ।” বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা অনেকাংশেই রক্ষা করা হয়েছে। তিনি বলেন, “সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছেন। এই সম্মিলিত চেষ্টার ফলেই বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হয়েছে।” তবে কিছু নির্বাচনী অনিয়মের কথাও তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি জানান, শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১ আসনে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তার ভাষায়, “কোথাও আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, কোথাও নির্বাচনসংশ্লিষ্টদের হুমকি দেওয়া হয়েছে।” এসব বিষয় তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি সচেতন সমাজ সব ধরনের অপচেষ্টা রুখে দিতে পারে, আর বাংলাদেশের মানুষ সেটাই প্রমাণ করেছে। দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার কারণেই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভোট গণনা ও ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “গণনা ও ফলাফল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। এ বিষয়ে আলোচনা করতে আমরা শিগগিরই নির্বাচন কমিশনে যাব।” সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি দেশবাসী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, কিছু ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে নির্বাচনটি ছিল সুন্দর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ। যেসব হামলা ও অনিয়মের ঘটনা ঘটেছে, সেগুলো যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আসন্ন নির্বাচনে বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠনের ব্যাপারে তারা আশাবাদী

আপডেট সময় ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬