ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়েছে। 

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সময়: সকাল ৯টা ৫৮ মিনিট নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়েছে।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই পথ দেশের মানুষের জীবনমান উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে এই দিনের সূচনা হয়েছে। এই নির্বাচন বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল ও জনগণকে নানা ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকের দিনটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগিয়ে যাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, তিনি আশা করেন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়েছে। 

আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬