ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

ভোটের ময়দানে হিজড়া জনগোষ্ঠী—কতজন ভোটার জানাল ইসি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

📅 বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ ⏰ সময়: ১২:৫৭ পিএম  🏠 জেটিভি নিউজ বাংলা   ভোটের ময়দানে হিজড়া জনগোষ্ঠী—কতজন ভোটার জানাল ইসি   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে হিজড়া ভোটারদের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ১ হাজার ২৩২ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, আগের যেকোনো সময়ের তুলনায় এবার হিজড়া ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, দিন দিন হিজড়া জনগোষ্ঠীর রাজনৈতিক সচেতনতা বাড়ছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণও আগের চেয়ে দৃশ্যমান হচ্ছে। এবারের নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ব্যালট পেপারসহ ভোটের সব উপকরণ ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী উপকরণ বিতরণ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন কমিশনের আশা, সব ভোটারের মতো হিজড়া ভোটাররাও নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।   📺 জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

ভোটের ময়দানে হিজড়া জনগোষ্ঠী—কতজন ভোটার জানাল ইসি

আপডেট সময় ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬