ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮   হাউজ: জেটিভি নিউজ বাংলা তারিখ: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০৯:২২ পিএম। গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী বাজার এলাকার সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে একটি ক্লাবঘরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন— ইমাম হোসেন (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪), আলামিন (২১), শাওন (২০), মিনহাজ (১৭), হাসনাত (২২), সিয়াম (১৬), তাসিন (১৮), বিজয় (১৬), রাফি (১২), রমজান (১৮), আকাশ (১৮), অনিক (২৭), হাসু (৩৮) ও হাসনাত (১৮)। গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে টঙ্গী চেরাগআলী এলাকায় বিএনপির একটি সমাবেশ ছিল। ওই সমাবেশে যাওয়ার জন্য নেতা সুমন সরকারের নেতৃত্বে নেতা-কর্মীরা টঙ্গী সেনাকল্যাণ মার্কেট এলাকার একটি ক্লাবঘরে জড়ো হন। সেখানে আগে থেকেই গ্যাস বেলুন প্রস্তুত করে রাখা হয়েছিল, যা সমাবেশস্থলে নেওয়ার কথা ছিল। রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে ক্লাবঘরে রাখা বেলুনগুলো বের করতে গেলে তাড়াহুড়ার মধ্যে একটি বা একাধিক বেলুন বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা ব্যক্তিদের হাত, পা ও মুখ ঝলসে যায়। দগ্ধরা জানান, ক্লাবঘরে প্রায় ২০০ থেকে ৩০০টি বেলুন রাখা ছিল। সেগুলো যে গ্যাস বেলুন, তা তারা জানতেন না। তারা ভেবেছিলেন এগুলো ডেকোরেশনের জন্য সাধারণ বেলুন। বেলুন ধরতে গিয়ে কয়েকটি ফেটে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, দগ্ধ অন্তত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবার হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে পোড়া জখম রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

আপডেট সময় ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬