ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের আগে টাকা নেওয়ার আহ্বান, নিজের প্রতীকে ভোট চাইলেন রুমিন ফারহানা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের আগে টাকা নেওয়ার আহ্বান, নিজের প্রতীকে ভোট চাইলেন রুমিন ফারহানা জেটিভি নিউজ বাংলা সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: ৯:০২ পিএম।  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভোটের আগে কেউ উপহার হিসেবে টাকা দিলে তা নেওয়া যেতে পারে। তবে সেই টাকা নেওয়া হলেও নিজের প্রতীক ‘হাঁস’-এ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিন পাড়ায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভোটের আগে কেউ আপনেরারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো।” রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তাদের সেই টাকা অবৈধ। তাই সেই টাকা নেওয়া গেলেও তাদের অপরাধের অংশ হওয়া যাবে না। কারণ বিবেক কখনো বিক্রি করা যায় না। তিনি আরও বলেন, “সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। পরে লাইন বড় হলে বিরক্ত হয়ে অনেকে চলে আসেন। আপনি ভাবতে পারেন আপনার একটি ভোটের কোনো মূল্য নেই, কিন্তু আমার জন্য এই একটি ভোট অনেক মূল্যবান।” নির্বাচনী সভায় তিনি ভোটারদের সৎ ও বিবেকবান সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক ভোটই পারে একটি এলাকার ভবিষ্যৎ বদলে দিতে।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের আগে টাকা নেওয়ার আহ্বান, নিজের প্রতীকে ভোট চাইলেন রুমিন ফারহানা

আপডেট সময় ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬