ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ঝিনাইদহে নির্বাচনি মিছিলের পর সড়ক দুর্ঘটনা, একজন নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে নির্বাচনি মিছিলের পর সড়ক দুর্ঘটনা, একজন নিহত   জেটিভি নিউজ বাংলা  তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ সময়: সকাল ১১:২২ মিনিট  ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামী পার্টির নির্বাচনি মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আসাদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভৈরবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মহেশপুরে জামায়াতে ইসলামী পার্টির নির্বাচনি সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন পাওয়ার টিলারে করে নিজ গ্রাম কুল্লাহর উদ্দেশ্যে রওনা দেন। ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আসাদের অবস্থা গুরুতর হওয়ায় রাত প্রায় ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে।”       জেটিভি নিউজ বাংলা 

সত্য অঙ্গিকারবদ্ধ..….

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ঝিনাইদহে নির্বাচনি মিছিলের পর সড়ক দুর্ঘটনা, একজন নিহত

আপডেট সময় ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬