ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনি ব্যয়ে ২৩ লাখ: ঢাকা-১৭ আসনে জয়ী তারেক রহমান ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা।  সারাদেশে জ্বালানি সংকট: তেল পাম্প বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট — অচলাবস্থার আশঙ্কা অবৈধ জ্বালানি মজুত ও পাচার ঠেকাতে তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার সংসদ পরিচালনায় বিধি ও রেওয়াজ মানার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা, গতরাতে জরুরি সংবাদ সম্মেলন করলো গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলা: ওসিসহ ৮ পুলিশ আহত, আটক ১ ১৮ বছর পর প্যারড স্কয়ারে ইতিহাস  পরিকল্পিত ‘নারী কেলেঙ্কারি’ ফাঁদ! গাজীপুরে প্রতিবাদে সাংবাদিককে হেনস্তা বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে কোটি টাকার লেনদেন জিডি

দেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের হারানো অধিকার ফিরে পেতে যাচ্ছে।

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৬ 🕛 সময়: দুপুর ১ :৫১ মিনিট  🏠 হাউজ: জেটিভি নিউজ বাংলা,ডেস্ক    দেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের হারানো অধিকার ফিরে পেতে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের হারানো অধিকার ফিরে পেতে যাচ্ছে। তিনি বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এটি দেশের পুনর্গঠনের নির্বাচন। শনিবার দুপুর ১২টার দিকে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তবে এবার সময় এসেছে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনে হাত দেওয়ার। তিনি জানান, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। নারীরা স্বাবলম্বী হবে। এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে, যাতে তারা সহজে ঋণ, সার এবং ফসলের বীজ পেতে পারেন। তারেক রহমান ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দেশের উন্নয়ন এবং পুনর্গঠনে জনগণের সহযোগিতা প্রয়োজন, কারণ দেশের মালিক জনগণ। চিনিকলসহ অঞ্চলের শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ করার চেষ্টা করা হবে। হিমাগার তৈরি করা হবে, যাতে কৃষক তাদের পণ্য সংরক্ষণ করতে পারে। বেকারদের জন্য আইটি সেক্টরে হাব গঠন করা হবে। সরকার গঠন হলে এই এলাকার বিমানবন্দরও দ্রুত চালু হবে। তারেক রহমান আরও বলেন, দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। মানুষকে বিচার করা হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। তিনি নিরাপদ দেশ গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সমাবেশে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ধ্বংসস্তূপ থেকে দেশকে বাঁচাতে গোটা দেশ তারেক রহমানের দিকে তাকিয়ে। কঠিন সময়ে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, তাকে শতভাগ সমর্থন দিতে হবে।”       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি ব্যয়ে ২৩ লাখ: ঢাকা-১৭ আসনে জয়ী তারেক রহমান

দেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের হারানো অধিকার ফিরে পেতে যাচ্ছে।

আপডেট সময় ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬