ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
নির্বাচনি দায়িত্ব পবিত্র আমানত, নিরপেক্ষতা বজায় রাখাই নৈতিক দায়িত্ব: সিআইডি প্রধান
-
Reporter Name - আপডেট সময় ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- ১১৯ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা
🗓️ তারিখ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
⏰ প্রকাশের সময়: মিনিট ৮:২৫ পিএম।
নির্বাচনি দায়িত্ব পবিত্র আমানত, নিরপেক্ষতা বজায় রাখাই নৈতিক দায়িত্ব: সিআইডি প্রধান
নির্বাচনি দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত বলে মন্তব্য করেছেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। তিনি বলেন, এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখা পুলিশের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর সিআইডি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে নিয়োজিত সিআইডির সব পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করেছে। নির্বাচনপূর্ব সময়ে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করবেন।
সিআইডি প্রধান আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
নিরপেক্ষতা নিশ্চিত করতে তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনকালীন নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোনো অবস্থাতেই কারো কাছ থেকে খাবার বা অন্য কোনো সহযোগিতা গ্রহণ করা যাবে না।
এছাড়া দায়িত্বরত কোনো পুলিশ সদস্য নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা কিংবা তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, পুলিশ সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে, যা সবার জন্য গৌরবের বিষয়।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















