ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নির্বাচিত হলে চাঁদা মুক্ত করবো এলাকা 

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নির্বাচিত হলে চাঁদা মুক্ত করবো এলাকা জেটিভি নিউজ বাংলা তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৬ সময়: সকাল ৯:৩৩ এএম। ঢাকা-১২ আসনে বিএনপি জোট সমর্থিত ‘কোদাল’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচিত হলে কাওরান বাজারসহ পুরো নির্বাচনি এলাকাকে চাঁদাবাজমুক্ত করা হবে। রবিবার বিকালে রাজধানীর তেজতুরী বাজার ও কাওরান বাজার এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, চাঁদাবাজির জুলুম বন্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এদিন বিকাল ৩টায় রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে সাইফুল হকের গণসংযোগ শুরু হয়। তেজতুরী বাজার হয়ে তিনি কাওরান বাজারে পৌঁছান এবং সেখানে দুটি নির্বাচনি কেন্দ্র উদ্বোধন করেন। পরে আসরের নামাজের পর তিনি তেজকুনি পাড়া ও মনিপুরী পাড়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। কাওরান বাজারের পথসভায় সাইফুল হক বলেন, নির্বাচিত হলে কাওরান বাজারের ছোট-বড় সব ব্যবসায়ী কোনো ধরনের চাঁদা ছাড়াই ব্যবসা করতে পারবেন। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কেবল সরকার ও সিটি কর্পোরেশনের আইন মেনে চললেই হবে, কোনো অদৃশ্য শক্তিকে টাকা দিতে হবে না। তিনি বলেন, ঢাকা-১২ আসনের মানুষ দীর্ঘদিন সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্যে অবহেলিত ছিল। নির্বাচিত হলে এসব অপশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে জনগণ আবার ভোটের অধিকার ফিরে পেয়েছে। তাই সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচনে কালো টাকা ছড়িয়ে জনমত প্রভাবিত করার অভিযোগ তুলে ভোটারদের সজাগ থাকার কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতি তার কাছে কোনো ব্যবসা নয়, এটি জনগণের সেবার একটি দায়িত্ব। নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ এলাকার মৌলিক নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি। গণসংযোগে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।   জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নির্বাচিত হলে চাঁদা মুক্ত করবো এলাকা 

আপডেট সময় ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬