ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

রাজশাহীতে আজ তারেক রহমানের জনসভা, কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে আজ তারেক রহমানের জনসভা, কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা জেটিভি নিউজ বাংলা | রাজশাহী | ২৯ জানুয়ারি,১১;২৭ এএম।        বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পৌঁছাবেন। দুপুর ২টার দিকে তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর আগে দুপুর দেড়টার দিকে তিনি হজরত শাহমখদুম রূপোষ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতারা জানিয়েছেন, রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের দিকনির্দেশনা তুলে ধরবেন বিএনপির চেয়ারম্যান। এই জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে, যা রাজশাহী অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর এই জনসভা এ অঞ্চলের ইতিহাসে সর্ববৃহৎ জনসমুদ্রে রূপ নিতে যাচ্ছে। পুরো মহানগরী জনতায় পূর্ণ হয়ে যাবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে। তিনি বলেন, তারেক রহমান ইতোমধ্যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে অর্জিত আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে তিনি একটি নতুন বাংলাদেশের রূপরেখা প্রস্তুত করেছেন। এ পরিকল্পনার আওতায় মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, বয়োজ্যেষ্ঠদের জন্য হেলথ কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, তরুণদের কর্মসংস্থানে আইটি প্রকল্প ও আন্তর্জাতিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজশাহীতে বিশেষায়িত ইপিজেড স্থাপন এবং হারিয়ে যাওয়া রেশম শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। মিজানুর রহমান মিনু আরও বলেন, গত ১৭ বছরে রাজশাহী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এবং মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিএনপি মেগা প্রকল্প নয়, জনগণের কল্যাণভিত্তিক ও টেকসই উন্নয়নে বিশ্বাস করে। জনসভায় রাজশাহী বিভাগের তিন জেলার বিএনপির ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, তারেক রহমানের আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কয়েক লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, জনসভা সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল থেকে মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়। বুধবার বিকেলের মধ্যে সব প্রস্তুতি শেষ হয়। মাঠের পশ্চিম পাশে ৮০ ফুট লম্বা ও ২৪ ফুট চওড়া বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উন্নতমানের সাউন্ড সিস্টেম, বড় পর্দা, আলোকসজ্জা স্থাপন এবং মাঠজুড়ে সারি সারি চেয়ার বসানো হয়েছে।      

জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

রাজশাহীতে আজ তারেক রহমানের জনসভা, কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

আপডেট সময় ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬