ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

অস্ত্রসহ নারায়ণগঞ্জে একজন আটক 

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

অস্ত্রসহ নারায়ণগঞ্জে একজন আটক  জেটিভি নিউজ বাংলা | নারায়ণগঞ্জ | ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩:৫৫ পিএম।  নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ মাইনুল ইসলাম পাভেল (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে শাসনগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, পাভেল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

অস্ত্রসহ নারায়ণগঞ্জে একজন আটক 

আপডেট সময় ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬