ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

তিন খাতে অনিয়ম, তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

তিন খাতে অনিয়ম, তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা,ফাইল ছবি।  ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৫:৪২ এএম   ব্যাংকিং খাতে আর্থিক আত্মসাৎ, সরকারি ক্রয়ে অনিয়ম এবং স্বাস্থ্যসেবায় হয়রানির অভিযোগে দেশের তিনটি ভিন্ন প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ জুন) রাতে দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইল জেলার গোপালপুর শাখার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের ই-ওয়ালেটের অর্থ আত্মসাতের অভিযোগে জেলা কার্যালয়, টাঙ্গাইল থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানে টিম সরেজমিনে ই-ওয়ালেট কার্যক্রম পরিদর্শন করে এবং অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এক গ্রাহকের প্রায় ৩৩ লাখ টাকা প্রতারক চক্রের মাধ্যমে উত্তোলন করা হয়েছে। এছাড়া শাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা গ্রাহককে যথাযথভাবে সনাক্ত না করেই ই-ওয়ালেট অনুমোদন দিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক। এদিকে, প্রাণিসম্পদ অধিদফতরের প্রায় ২১ কোটি টাকার মেডিসিন ও যন্ত্রপাতি ক্রয়ের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হলেও পরবর্তীতে দরপত্র বাতিল করে পুনরায় রি-টেন্ডারের আয়োজন করা হয়েছে। অপরদিকে, কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অন্যান্য অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলা হয় এবং বিনামূল্যে সরকারি ওষুধ যথাযথভাবে বিতরণ হচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করা হয়। দুদক জানিয়েছে, প্রতিটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।   জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

তিন খাতে অনিয়ম, তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

আপডেট সময় ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬