ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আশুলিয়ায় গুলিবর্ষণের ঘটনায় মিথ্যা অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আশুলিয়ায় গুলিবর্ষণের ঘটনায় মিথ্যা অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন জেটিভি নিউজ বাংলা, ২৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৭:১০ পিএম। মোঃ সাদ্দাম হোসেন, আশুলিয়া আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা বকুল ভুঁইয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি। সংবাদ সম্মেলনে বকুল ভুঁইয়া বলেন, গতকাল ইস্টার্ন হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের গুলিতে আমজাদ হোসেন নামের একজন গুলিবিদ্ধ হন। তিনি দাবি করেন, গুলিবিদ্ধ আমজাদ হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। গত বছরের ৪ অক্টোবর আগ্নেয়াস্ত্র ও ছুরিসহ তিনি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সংঘর্ষে জড়িত উভয় পক্ষই দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে জানান তিনি। বকুল ভুঁইয়া আরও বলেন, ঘটনার দিন তিনি সারাদিন ঢাকার একটি হাসপাতালে অবস্থান করছিলেন। অথচ আমজাদ হোসেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তিনি বলেন, তদন্তে যদি তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে শাস্তি মেনে নিতে প্রস্তুত রয়েছেন। উল্লেখ্য, সোমবার বিকেলে আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আমজাদ হোসেন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।     ভিডিও ও তথ্যচিত্রে: মোঃ সাদ্দাম হোসেন, আশুলিয়া   জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আশুলিয়ায় গুলিবর্ষণের ঘটনায় মিথ্যা অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬