ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ফরিদপুরে ভুয়া সাংবাদিক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ফরিদপুরে ভুয়া সাংবাদিক আটক জেটিভি নিউজ বাংলা, ফরিদপুর, প্রতিনিধি২ ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১২:৫০ পিএম।   ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কিষানহাটে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় মো. আরিফ শেখ (৩৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিশেষ আইনে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। অভিযানে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্য এবং স্থানীয় পুলিশ অংশ নেয়। সেনাবাহিনী সূত্র জানায়, কিষানহাট এলাকায় ওই ব্যক্তি সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে ‘দৈনিক ঘোষণা’ নামের একটি পত্রিকার প্রতিনিধি বলে দাবি করেন। একই সঙ্গে তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ জনগণকে হেনস্তার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় সেনাবাহিনী। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে আটক আসামিকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) ভোরে ফরিদপুরে পৃথক এক অভিযানে মো. জহির মোল্যা (৪১) নামের আরও এক ভুয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে সেনাবাহিনী। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া ভুয়া সাংবাদিক পরিচয়ধারী জহির মোল্যা ও আরিফ শেখ ফরিদপুরের একটি ভুঁইফোড় সংগঠনের সঙ্গে জড়িত।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ফরিদপুরে ভুয়া সাংবাদিক আটক

আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬